ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ট্রে’নে কা’টা পড়ে প্রবাসীর স্ত্রী নি’হত

মিলন আলী
এপ্রিল ২৪, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার হালসা গ্রামের রেলগেটের দক্ষিণ পাশে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারী (২২) মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের পুরাতন সুতাইল গ্রামের মালয়েশিয়া প্রবাসী খায়রুল ইসলামের স্ত্রী। ঘটনার সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের ভাই খাইরুল ইসলাম জানান, তার বোন স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে তার বাগবিতন্ডা হয় বলে জানা যায়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হালসা রেলগেট এলাকায় গিয়ে মরদেহ শনাক্ত করা হয়। তিনি আরও জানান, স্বামী প্রবাসে থাকায় পারিবারিক কলহ প্রায়ই লেগে থাকত। এর জের ধরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।