ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

mirpurnews24
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন জিকে ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকাজে খুলনা থেকে আসা ডুবুরি দল ও স্থানীয়রা সহযোগিতা করেন।নিহত আলী হোসেন ওই গ্রামের কাতার প্রবাসী রহমত আলী কহনের ছোট ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জিকে ক্যানেলের পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আলী হোসেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি।
পরদিন বুধবার সকালে স্থানীয় লোকজন ও খুলনা থেকে আসা ডুবুরিরা ক্যানেলে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার ছলে ক্যানেলের পাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।