ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে চিথলিয়া ও ধুবইল ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত

mirpurnews24
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে চিথলিয়া ও ধুবইল ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০১ ফেব্রুয়ারী) দুপুর হতে রাত পর্যন্ত চিথলিয়া ইউনিয়নের গোপালপুর, পাহাড়পুর,চিথলিয়া, বালিয়াশিষা ও মহিষাখোলায় এবং ধুবইল ইউনিয়নের মিজান মোড়,কাজীপুর,সালাম মোড়,ধুবইল ও গোবিন্দগুনিয়ায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আলী মেম্বরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহেল বাকীর পরিচালনায় চিথলিয়া ইউনিয়নে এবং ধুবইল ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় ধুবইল ইউনিয়নে অনুষ্ঠিত  পথসভায় প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আরো বলেন আমি নির্বাচিত হলে আমার এলাকাই কোন চাঁদাবাজ ও মাদকসেবীদের প্রশ্রয় দেওয়া হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে, কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হবে না। তিনি আরো বলেন বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের কাজে লাগাতে হবে কেননা আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান,উপজেলা  বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলী, মিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি এড.  খায়রুজ্জামান খায়রুল,যুবদল নেতা কামরুজ্জামান কাকন ও আব্দুল মোমিন,উপজেলা ছাত্রদলের সভাপতি খন্দকার তুষার, সাধারণ  সম্পাদক সাব্বিরসহ আরো অনেকে। পথ সভায় ব্যাপক উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।