কুষ্টিয়ার মিরপুরে গভীর রাতে জানালার ফাক দিয়ে মোবাইল চুরি করে পালানোর সময় এক মোবাইল চোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে মিরপুর পৌর ০৩নং ওয়ার্ড বাজার পাড়ার আমানত সর্দ্দারের বাড়িতে এ মোবাইল চুরির ঘটনা ঘটে।পরে মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে মোবাইল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।আটককৃত মোবাইল চোরের নাম নাসিম।সে ভেড়ামারা উপজেলার বাধপাড়া গ্রামের আশরাফের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার রাত আনুমানিক ভোর পৌনে তিনটার দিকে কুষ্টিয়া মিরপুর পৌর ০৩ (তিন) নং ওয়ার্ড বাজারপাড়া (মিরপুর থানার পাশে), আমানত সদ্দার এর পুত্রবধু বিনা খাতুন এর ব্যবহার করা মোবাইল তার নিজঘরের জানালা দিয়ে চুরি করে পালানোর সময় বিনা খাতুন দেখে চিৎকার করলে চোর পালিয়ে যায়।তাৎক্ষণিক বিষয়টি জানাজানি হয়ে গেলে পুরো গ্রামের বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে স্থানীয় মাঠ ও মাহমুদা কলেজ মাঠ সহ আশপাশ ঘিরে খোজাখুজি এক পর্যায়ে একজনকে মিরপুর রেলওয়ে স্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে এলাকাবাসী ধরে আটক করে এবং ষ্টেষন এলাকায় ছোটাছুটি করে ঘুরে বেড়ানোর বিষয়ে প্রশ্ন করলে আবোল তাবোল উত্তর দেয়।আটক ব্যক্তির কোন কথার মিল না থাকায় তাকে ধরে এনে বাজার পাড়া গ্রামের আমানত আলী ভগা'র বাড়ির সামনে এনে নানা রকম প্রশ্নের এক পর্যায়ে এলাকার বিক্ষুব্ধ জনতা চড়াও হতে গেলে মিরপুর পৌর ০৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিন আহম্মেদ রকি থানায় ফোন দিয়ে মিরপুর থানা'র এস আই মুস্তাকের মাধ্যমে মিরপুর থানা'য় মোবাইল চোরকে হস্তান্তর করেন।এ ব্যাপারে রবিন আহম্মেদ রকি বলেন অপরাধীর বিচার করার জন্য আইন আছে,তাই কাউকে আইন হাতে তুলে নিতে দিইনি।মোবাইল চোরকে পুলিশের হাতে সোপর্দ করেছি। চোরের অত্যাচারে পৌরসভার প্রায় গ্রামের মানুষ অতিষ্ঠ, আতংক বিরাজ করছে প্রায় মানুষের ভেতর। কোনভাবে চোরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এসবের প্রধান কারণ হচ্ছে মাদক।এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে, ইয়াবা ট্যাপেন্ডা গাজা নেশার টাকা জোগাড় করতে এসব চুরি সংগঠিত হচ্ছে। তাই এলাকার সর্বস্তরের জনগণের দাবী,খুব দ্রুত প্রশাসন এই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান করে এসব মাদক ব্যাবসায়ীদের কঠিন শাস্তি'র ব্যাবস্থা না করলে পরিনতি আরও ভয়াবহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার এস আই মুস্তাক জানান- এলাকাবাসী মোবাইল চোরকে আটক করে পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই।পরে মোবাইল চোরকে আমাদের কাছে হস্থান্তর করলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.