কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খা পরিস্থিতি, মাদক, বাল্যবিয়ে ও জ্বালানি তেল সহ নানা বিষয়ে বিস্তর আলোচনা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজলো প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আরাফাত আমান আজিজ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ পিযুষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, কুষ্টিয়া—২ আসনের সংসদ সদস্য’র প্রতিনিধি রেজাউল করিম, সমাজসেবা অফিসার জামশেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম গোলাম মহিউদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, বন কর্মকর্তা জুয়েল রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

