কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সুরসুরি গোলাবাড়ি বাজার এলাকার অসহায় পাখি ভ্যান চালক জমিরউদ্দীন তার জীবিকার একমাত্র ভ্যানটি চুরি হয়ে যাওয়ার পর চরম দুর্দশায় দিন কাটাচ্ছিলেন। পরিবার-পরিজন নিয়ে জীবনের কঠিন সময় পার করছিলেন তিনি। এই মানবিক সংকটের কথা জানতে পেরে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার তসলিম উদ্দিন নিশাতের মাধ্যমে জমিরউদ্দীনকে একটি নতুন পাখি ভ্যান উপহার দেন তিনি। এই সহায়তা শুধু একটি বাহন নয়, বরং জমিরউদ্দীনের পরিবারের বেঁচে থাকার এক নতুন আশার আলো। স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের জন্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এভাবেই মানুষের পাশে দাঁড়ানো সত্যিকারের রাজনীতি।

