
আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে ভেড়ামারা উপজেলায় বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার একটি মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলেন, “ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় সততা, ধৈর্য ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি আরো বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.