ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরপুর উপজেলা তাতীদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

mirpurnews24
জানুয়ারি ২১, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল মিরপুর উপজেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারী) বিকেলে মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও কুষ্টিয়া ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাতী দলের সদস্য সচিব মীর আয়ূব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা তাতীদলের যুগ্ম-আহবায়ক ও তাতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম খান রবি,কুষ্টিয়া পৌর তাতীদলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম খান।মিরপুর উপজেলা তাতীদলের আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবির আগা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান।দোয়া মাহফিলে এ সময় মিরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।