ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সূদসহ ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে-খন্দকবাড়িয়ায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

mirpurnews24
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন-বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সূদসহ ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেয়া হবে।এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।তাই ভোর থেকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। গতকাল সন্ধ্যায় মিরপুর পৌর ০৯নং ওয়ার্ড খন্দকবাড়িয়াতে ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছিলো, তা কোন নির্দিষ্ট দলের নেতৃত্বে হয়নি। দেশের তৃণমূল থেকে সকল শ্রেণির মানুষের প্রচেষ্টায় এই দেশের পরিবর্তন হয়েছে।এই পরিবর্তনকে ধরে রাখতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তাহলেই আমাদের অধিকার আদায় হবে।মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইব্রাহিম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর সহধর্মিণী দিলশাদ জামান চৌধুরী, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,যুগ্ম-সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবু, কুষ্টিয়া জজ কোর্টের পিপি এড.সিরাজুল ইসলাম,জেলা মহিলা দলের সদস্য সচিব রোজি খান,মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম,পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিজা,যুবদল নেতা কামরুজ্জামান কাকন ও আব্দুল মোমিন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমানসহ মিরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।