ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির পক্ষ থেকে যে ঘোষণাগুলো দেয়া হয়েছিলো,প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটির প্রক্রিয়াই শুরু করেছেন।অচিরেই সেগুলো দৃশ্যমান হবে-ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী

mirpurnews24
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ৩১দফা ও পরবর্তীতে ৮দফা কর্মপরিকল্পনা ঘোষণা দেয়া হয়েছিলো,ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলোর প্রত্যেকটিরই প্রক্রিয়া শুরু করেছেন,অচিরেই সেগুলো দৃশ্যমান হবে।তিনি আরো বলেন-মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র দুই দিনে সচিবালয়ে সকাল ৯টা হতে বিকেল পর্যন্ত যে কর্মপরিকল্পনা দিয়ে কাজ শুরু করেছেন,সাধারণত আজ পর্যন্ত বাংলাদেশে যারা সরকার প্রধান ছিলেন,তাদের চেয়ে অনেকটাই ব্যাতিক্রমধর্মী।আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পন শেষে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দেয়া হয়েছিলো, সেই ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য ইতিমধ্যেই একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে এবং ৮টি উপজেলাকে পাইলট প্রকল্প হিসেবে ধরে সেই প্রকল্পকে পরীক্ষামূলকভাবে শুরু করার প্রক্রিয়া করা হয়েছে।খুব অল্প সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং বাকি কর্মসূচির বিষয়গুলোতেও তিনি যেভাবে ব্যাতিক্রমধর্মী কার্যক্রম শুরু করেছেন,তাতে অচিরেই সকল কর্মসূচীর বাস্তবায়ন দৃশ্যমান হবে।এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, যুগ্ম-সাধারন সম্পাদক আবজাল হোসেন,মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারন সম্পাদক ইব্রাহিম আলী। মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক শাহিন আলী,সাবেক পৌর সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,সাবেক দপ্তর সম্পাদক মারফত আফ্রিদি, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ,মিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদ আলী, মিরপুর উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাকন,শরিফুল ইসলাম,উপজেলা কৃষকদল সভাপতি এড.খায়রুজ্জামান খাইরুল,উপজেলা ছাত্রদল সভাপতি খন্দকার তুষার,সাধারন সম্পাদক সাব্বির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সহ মিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।