আমার উপর আস্থা রাখতে কেউ ভুল করবেন না’কুষ্টিয়া-২ আসনে শঙ্কা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি ব্যারিস্টার রাগীব
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আসন্ন নির্বাচনে কেন্দ্র দখলের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “বিভিন্নভাবে কেন্দ্র দখলের একটি প্রক্রিয়ার খবর আমরা পাচ্ছি। এ অবস্থায় প্রতিটি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।” গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রাগীব বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে বুথের ভেতরে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। এতে যে কোনো সহিংসতা বা অনিয়ম সহজে শনাক্ত করা সম্ভব হবে।” তিনি আরও দাবি করেন, “সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সূত্রে আমরা ব্যালট ছাপানো, এমনকি বোরকা ব্যবহার করে ভোটে কারচুপির প্রস্তুতির খবর পাচ্ছি। তাই ভোটগ্রহণের সময় বোরকা বা পর্দাশীলতার মধ্যেও যেন ভোটারের পরিচয় যথাযথভাবে যাচাই করা হয়—এটা নিশ্চিত করা প্রয়োজন।” তিনি স্থানীয় নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটার শনাক্তকরণে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে কেন্দ্র দখলের বিষয়ে স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দেন।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.