ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারী কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা ও মাঠপর্যায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্বাচনী বিজয় সম্ভব নয়,ভেড়ামারায় মহিলা দলের নির্বাচনী কর্মীসভায় রাগীব রউফ চৌধুরী

এসএম জামাল কুষ্টিয়া থেকে :
জানুয়ারি ২৯, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে নির্বাচনী মহিলা কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।

সভায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, নারী কর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা ও মাঠপর্যায়ের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্বাচনী বিজয় সম্ভব নয়। তিনি ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে মহিলা নেত্রীদের ঘরে ঘরে প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, বিএনপির আন্দোলন ও নির্বাচনী সংগ্রামে নারী কর্মীরা সবসময় অগ্রভাগে থেকেছেন। আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাদের ভূমিকা আরও শক্তিশালী হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সহধর্মিণী দিলশাদ জামান চৌধুরীসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন ইউনিটের মহিলা দলের নেতৃবৃন্দ।

সভা শেষে মহিলা কর্মীদের মাঝে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।