কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলার আমলা ইউপির ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আলীহিমের আয়োজনে আমলা বাজারের মরহুম হিরোন সুপার মাকের্টের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতা আলম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আমলা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি তোফাজ্জেল হোসেন, নবনির্বাচিত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সুমন, নবনির্বাচিত সাংগাঠনিক সম্পাদক খন্দকার শাহিন আলম। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা আকরামুল, দুলাল খান, হাসান খান, আলাল খান, তৌহিদ, হোসেন, তারিক, আরাফাত, নিশান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে নবনির্বাচিত অতিথিদের ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.