দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী তার নির্বাচনী এলাকা আমালা ইউনিয়নে প্রচারনাকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ধানের শীষ প্রতীক কোন ব্যক্তি বা গোষ্ঠীর না। এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে, জনগণের আশা আকাঙ্খা পুরনের প্রতীক। বর্তমানে আমাদের বাংলাদেশ এক গভীর সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। একটি সুন্দর সমাজ গড়তে বিএনপির বিকল্প নেই। তিনি আরো বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা কেড়ে নিচ্ছে, আর চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব বেড়ে যাচ্ছে। এছাড়া সমাজে নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা সকলে একটু সচেতন হলেই এই অবস্থার পরিবর্তন করা সম্ভব। যদি রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আগামী দিনে জনগণের অধিকার নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। আমরা তরুণদের কর্মসংস্থান ও সুস্থ জীবনধারার সুযোগ করে দেব, যাতে তারা মাদকের পথে না যায়। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপোষ করবো না। আপনারা আমার সাথে থাকলে, এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে। আমার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতি পচ্ছন্দ করি না। ধানের শীষের পক্ষে আপনাদেন ভালোবাসা ও সমর্থন পেলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকেল হতে রাত ৮টা পর্যন্ত মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত, শাহাপুরে, বিল আমলা, বুরাপাড়া, গোয়াবাড়ি, কদমতলা, খয়েরপুরসহ সদরপুর ইউনিয়নের কয়েকটি স্থানে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল,আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এমদাদ হোসেন,সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল হক,মিরপুর উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান কাকন, জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,সদরপুর ইউনিয়ন বিএনপির নেতা হেলাল উদ্দিন,সাহাবুল হক,মুনতাজ আলী,মোশারফ হোসেন মূসা,আমলা ইউনিয়ন বিএনপি নেতা আলি হিম,আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন প্রমুখ। এ সময় মিরপুর উপজেলা, পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।


