ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে র‍্যাবের অভিযানে প্রায় ৭লক্ষ টাকা মূল্যমানের ৪হাজার ৮শত প্যাকেট নকল সিগারেট উদ্ধার

mirpurnews24
এপ্রিল ৭, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাবের অভিযানে ৬লক্ষ ৭২হাজার টাকা মূল্যমানের ৪হাজার ৮শত প্যাকেট নকল শুল্ক পরিশোধের ষ্ট্যাম্প ও ট্রেডমার্কযুক্ত রয়্যালস অফ লন্ডন ব্রান্ডের সিগারেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১২টা ১০মিনিটে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জালাল উদ্দিনের বসতবাড়িতে অভিযান চালিয়ে নকল সিগারেট সহ তার পুত্র মোহন(২৪) ইসলামকে আটক করে র‍্যাব। এসময় উদ্ধারকৃত সিগারেটের প্যাকেট, সিগারেট ও গায়ে লাগানো শুল্ক পরিশোধের ষ্ট্যাম্পসমূহ নকল বলে জানান আসামী মোহন। এবিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে দৌলতপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে মামলার বাদী কাজী মরতুজা রেজা জানান- গোপন সূত্রে জানতে পারি,দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত মওলা বক্সের পুত্র জালাল উদ্দিনের বসত বাড়ীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর নকল রয়েল সিগারেট অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে হেফাজতে রেখেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়াকে অবহিত করলে অভিযান পরিচালনা করে এসকল নকল রয়েল সিগারেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়-সে দীর্ঘদিন অবৈধভাবে নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। ধৃত আসামী নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে সরকারী কর ফাঁকি দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ট্রেডমার্ক ব্যবহার করে নকল পণ্য নিজের হেফাজতে রেখে বিক্রয় করে সরকারের রাজস্ব আয়ের ক্ষতি সাধন করে। র‍্যাব সুত্রে জানা যায়- আটককৃত চার হাজার আটশত প্যাকেট নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প ও ট্রেডমার্ক যুক্ত রয়েল অফ লন্ডন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট যাতে ৯৬ হাজার শলাকা রয়েছে এবং জব্দকৃত সিগারেটের মূল্য ৬লক্ষ ৭২হাজার টাকা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ক তৎসহ ২০০৯ সালের ট্রেডমার্ক আইনের ৭৩ ধারায় অপরাধ করায় আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছে ব্রিটিশ আমেরিকান টৌবাকো কোম্পানীর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।