কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ মাও. মো. বেলাল উদ্দিন (দাড়িপাল্লা প্রতীক) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের পক্ষে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের মনোনিত প্রার্থী ও দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আরোজ উল্লাহ, সেক্রেটারী জেনারেল ডা. আব্দুল্লাহ আল নোমান, সহকারী সেক্রেটারী মোস্তাফিজুর রহমান বুলবুল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি আহসান হাবিবসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও দলীয় কর্মী-সমর্থকরা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে মাওলানা বেলাল উদ্দিন বলেন, ইনসাফ ভিত্তিক দেশ গঠন করতে হবে। দেশ চলবে কোরআন ও হাদিসের আলোকে। আমাদের ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কোন সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না দৌলতপুরে। তাই জনগনের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে চায়। এজন্য প্রয়োজন আপনাদের সমর্থন ও দোয়া।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.