নির্বাচনী প্রচারণার শেষ দিনে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসট্যন্ডে এসে শেষ হয়। মিছিল পূর্ব স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর। জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. নুরুল আমিন জসিমের পপরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা নায়েবে আমীর মুন্সি ময়নুল হক, এনসিপির কুষ্টিয়া জেলা সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, এনসিপি জাপানের সমন্বয়কারী ইঞ্জিনিয়ার সৈয়দা শাম্মি আক্তার সুইট, মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম, সেক্রেটারি মো. মহিউদ্দিন, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সম্পাদক মোঃ তারেক আহমেদ প্রমুখ। এসময় আব্দুল গফুর বলেন, চারিদিকে জামায়াতের জোয়ার শুরু হয়েছে। শহর থেকে গ্রাম সকল এলাকায় সকল গণমানুষের কন্ঠে শুধু দাঁড়িপাল্লার প্রতিধ্বনি। দেশের মানুষ দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আগামীতে ইনশাল্লাহ জামায়াতে ইসলামী জনগণের সমর্থন নিয়ে কুষ্টিয়া-২ আসন সহ সারা দেশে ব্যাপক সংখ্যক আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।

