বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।রবিবার বাদ মাগরিব মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মিরপুর উপজেলা শাখার আয়োজিত সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আয়োজনে ওলামা দলের নেতারা ধৈর্য, সাহস ও ঐক্যের বার্তা দেন এবং রাজপথে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবজাল হোসেন,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রশিদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং জাতীয়তাবাদী আদর্শের বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.