মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের শীর্ষে অবস্থান করেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। উপজেলার সেরা বিদ্যাপীঠ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ হতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৪৭ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। উপজেলার অন্যান্য স্কুলের মধ্যে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ৫, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১, সাধারণ গ্রেডে ৪, মশান মাধ্যমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে ১, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ১, মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, মাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, জি এম এস মাধ্যমিক বিদ্যালয় সাধারণ গ্রেডে ১, মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাধারণ গ্রেডে ১ এবং আবুরি মাগুরা মাধ্যমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেডে ১ জন বৃত্তি লাভ করে।
উল্লেখ্য, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে বরাবরই উপজেলার মধ্যে শীর্ষে অবস্থান করে আসছে, তাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাক এ প্রত্যাশা সংশ্লিষ্ট সকল অভিভাবক এবং এলাকার সচেতন মানুষের।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.