প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ণ
গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় জামায়াতের মানববন্ধন

জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অর্ন্তভূক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এবং শহর জামায়াতের আমীর এনামুল হক প্রমুখ। বক্তারা বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের সূচনা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ পাবে। বক্তারা জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবীগুলোর মধ্যে রয়েছে – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। আসন্ন জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.