আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের নিকট থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, জেলা দাওয়া বিভাগের সেক্রেটারি আব্দুল মান্নান, খোকসা উপজেলা আমীর নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর এ্যাড: রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াদ-আল মাহমুদ প্রমূখ। মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আফজাল হোসেন নির্বাচনের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। উল্লেখ্য, আফজাল হোসেন কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমারখালী উপজেলার জামায়াতের নায়েবে আমীর
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.