কুষ্টিয়া জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের আয়োজনে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল সোমবার (৫ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা শেষে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ও কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কনিটির সভাপতি এ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদুল আলম। মীর আব্দুল কলেজের সাবেক অধ্যক্ষ আহসান উল হক খান, মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবজাল হোসেন, মিরপুর পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান,মিরপুর পৌর যুবদলের সাবেক সদস্যসচিব গোলাম কিবরিয়া প্রমুখ ।

প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.