কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে এক পথসভায় বিএনপি নেতা প্রকৌশলী এস এ এম আবু হানিফের আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্য ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়। প্রধান অতিথি ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমি জয়ী হলে এই সংসদীয় আসন হবে মাদক, সন্ত্রাস, চাঁদবাজ ও নারী নির্যাতনমুক্ত বসবাস উপযোগী মানসম্মত সমাজ। পথসভাটি ভেড়ামারা উপজেলার সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা প্রকৌশলী এস এ এম আবু হানিফের আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোঃ শিহাবুল ইসলাম শিহাবের সঞ্চালনায় এবং মোঃ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, আহ্বায়ক সদস্য এ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামিম এবং মোঃ মামুনুর রশিদ।অন্যান্যদের মধ্যে উপস্থিতদের মধ্যে ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ভেড়ামারা কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল হান্নান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাহাবুব হোসেন শ্যামল, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, বাহাদুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সাগর মন্ডল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, মাহফুজ মাস্টার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
পথসভা শেষে এক ব্রিফিংয়ে আয়োজক প্রকৌশলী এস এ এম আবু হানিফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্ভাবনা ও সমৃদ্ধির জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের দিন আমারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ।”
প্রকাশক ও সম্পাদক - আব্দুল আউয়াল।
Email-mirpurnewstwentyfour@gmail.com
WhatsApp-01304212168(text)
Kodom Ali Complex(8flor),Adom Ali Market,Goaltek,Faidabad,Dakshinkhan,47 no. ward,Dhaka North City Corporations,Dhaka.1230
Copyright © 2026 Mirpurnews24.com. All rights reserved.