ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে।মিরপুরে ব্যতিক্রমী উৎসবের আয়োজন উপজেলা ছাত্রদলের

mirpurnews24
জানুয়ারি ৩১, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারে তরুণদের ভাবনা তুলে ধরতে কুষ্টিয়ার মিরপুরে ব্যতিক্রমী উৎসব আয়োজন করেছে উপজেলা ছাত্রদল। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে ফুটবল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসবে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম, তানভীর আল হাদী, শেখ নুর উদ্দিন আবির, জাহিন বিশ্বাস এষা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আতিকুর রহমান তুষার, সদস্য সচিব ছাব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রলীগ যেমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব করেছে। একইভাবে গুপ্ত শিবিরও ছাত্রলীগের ভেতরে থেকে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের মেধা ও দক্ষতাকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। কেবল পরিকল্পনা নয়, তরুণদের বাস্তবসম্মত পরামর্শই হবে রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। উৎসবে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ উৎসবে কয়েক হাজার ছাত্রদল নেতা ও তরুণ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।