আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মিরপুর পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় মিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী ইব্রাহিম আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে স্মরণীয় করে তুলতে হবে।
সাধারন সম্পাদক ইব্রাহিম আলী বলেন,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু,যুগ্ম-সাধারন সম্পাদক আলতাব হোসেন,সাংগঠনিক সম্পাদক পল্টু মন্ডল ও হাসান আলী।এ সময় পৌর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

