ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে হতদরিদ্রদের মাঝে আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

mirpurnews24
মার্চ ১৫, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরপুর উপজেলা উলামা দলের সভাপতি নুরুল ইসলাম মাষ্টার।আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন,আরাফ মাষ্টার সহ আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল মাষ্টার বলেন-আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০২৪ সালে যাত্রা শুরু করে।বিভিন্ন ব্যক্তি, সংস্থা,প্রতিষ্ঠান ও ডাক্তার মূসা কবির আমাদের এই প্রতিষ্ঠানে যা দান করেন,সেটাই মূলত আমরা সমাজের হত-দরিদ্র অসহায় দুস্থদের মাঝে বিলি করে থাকি।সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠান আরো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।